Podcast Episode
#55 ঈশা ক্রিয়া: সুস্বাস্থ্য ও কল্যাণের জন্য 15 মিনিটের একটি নির্দেশিত ধ্যান

About this episode
ঈশা ক্রিয়া হল সুস্বাস্থ্যের জন্য 15 মিনিটের একটি নির্দেশিত ধ্যান প্রক্রিয়া। এর নিয়মিত অভ্যাসের মাধ্যমে আপনি আপনার শ্বাস, চিন্তা এবং সচেতনতাকে এমনভাবে ব্যবহার করতে শেখেন যার মাধ্যমে আপনার মন ও শরীরকে ব্যবহারের ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। এটি অত্যন্ত সহজ কিন্তু অত্যন্ত শক্তিশালী একটি প্রক্রিয়া। যাঁদের ধ্যান সম্পর্কে কোনও অভিজ্ঞতা নেই তাঁদের জন্য এ এক চমৎকার প্রক্রিয়া। আপনি এটি যেকোনও জায়গায় করতে পারেন: বাড়িতে, অফিসে কিংবা পার্কে। এই প্রক্রিয়াটি চেষ্টা করে দেখুন, এটি আপনার ভেতরে কী কী পরিবর্তন আনছে সেদিকে নজর রাখুন এবং অল্প সময়ের মধ্যেই এর সুফল উপভোগ করুন।
00:00 ঈশা ক্রিয়া কী?
00:37 ঈশা ক্রিয়ার নির্দেশাবলী
04:08 সদগুরুর নির্দেশের সাথে ধ্যান
18:42 ঈশা ক্রিয়ার উপকারিতা
#SadhguruGuidedMeditation #Meditation #IshaKriya #BengaliTranslation
ঈশা ক্রিয়া হল সদগুরু প্রদত্ত 12 মিনিটের একটি নির্দেশিত ধ্যান। সদগুরুর নির্দেশাবলী অনুসরণ করে আপনার নিজের ঘরে বসেই এই শক্তিশালী আধ্যাত্মিক প্রক্রিয়াটি অনুভব করতে এই ভিডিওটি দেখুন।
আপনার জীবনকে রূপান্তরিত করুন 7 টি ধাপে সদগুরুর সাথে
রেজিস্টার করুন: https://sadhguru.org/ie-bn
সদগুরু একজন যোগী, অতীন্দ্রিয়বাদী, জনপ্রিয় লেখক ও কবি। সদগুরুকে ভারতবর্ষের প্রথম 5০ জন প্রভাবশালী মানুষদের মধ্যে একজন ধরা হয়।
দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের কোয়েম্বাটুর শহরের ভেল্লিয়ানগিরি পর্বতের পাদদেশে অবস্থিত সদগুরুর আশ্রম, ঈশা যোগ কেন্দ্র; যোগ এবং ধ্যানের এক পীঠস্থান। যোগ এবং ধ্যানের বিভিন্ন পদ্ধতি শিখতে সারা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার মানুষ এই আশ্রমে আসেন। এছাড়াও সদগুরুর প্রতিষ্ঠিত ঈশা ফাউন্ডেশনের তরফ থেকে সারা দেশ এবং বিশ্ব জুড়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানীয় ভাষায় যোগ এবং ধ্যানের শিক্ষা দেওয়া হয়।
আধ্যাত্মিকতার ক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ 2017 সালে ভারত সরকার তাঁকে পদ্মবিভূষণ বেসামরিক পুরস্কার প্রদান করে।
সদগুরু এবং ঈশা ফাউন্ডেশন সম্পর্কে আরও জানতে অফিসিয়াল ওয়েবসাইট দেখুন:
http://www.isha.sadhguru.org
ইনার ইঞ্জিনিয়ারিং
ইনার ইঞ্জিনিয়ারিং অনলাইন হল একটি অনলাইন প্রোগ্রাম যা আপনার শরীর, মন, আবেগ আর শক্তিকে নিজের নিয়ন্ত্রণে নিতে এবং এক আনন্দময় ও পূর্ণতার জীবন তৈরীর সাধনী প্রদান করে।
sadhguru.org/IE-BN
সদগুরু অ্যাপ ডাউনলোড করুন:
http://onelink.to/sadhguru__app
অফিসিয়াল সদগুরু বাংলা সোশ্যাল মিডিয়া লিঙ্ক:
Facebook / sadhgurubangla
Instagram / sadhguru.bangla
WhatsApp : https://whatsapp.com/channel/0029VbAu...
আত্ম রূপান্তরের যোগ এবং ধ্যান শিখুন বিনামূল্যে:
http://isha.sadhguru.org/5-min-practices
সদগুরুর দেওয়া ঈশা ক্রিয়া ধ্যান শিখুন বিনামূল্যে:
http://www.ishafoundation.org/Ishakriya
Learn more about your ad choices. Visit megaphone.fm/adchoices